দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনীর একটি এতিমখানা থেকে হাসাইন নামের নয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (১৯ জুলাই) সকালে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
হাসাইন গাংনী উপজেলার আজান গ্রামের বিপ্লব হোসেনের ছেলে গাংনী এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মুর্শেদ।
এতিমখানার সহকারী শিক্ষক তাওহিদুল ইসলাম জানান, আজ সকালে সকল শিক্ষার্থী ফুলবাগানে কাজ করছিল। হাসাইন ঘরের মধ্যে বসে থাকা অবস্থায় নাক দিয়ে রক্ত বের হতে থাকে। এসময় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মাহাবুব নয়ন হাসাইনকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মুর্শেদ জানান, গাংনী এতিমখানা থেকে এক শিশু মারা যাওয়ার বিষয়টি জেনে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত করা হচ্ছে।
/অ